1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 1:13 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে টেক্সটাইল মিলে আগুন, আহত ১০

  • আপডেট টাইম : Monday, March 7, 2022
  • 389

বাংলা ফটো নিউজ : সাভারে একটি টেক্সটাইল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার (৭ মার্চ) বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় বিশ্বাস টেক্সটাইল মিলস কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

 

শ্রমিকরা জানায়, হঠাৎ করে ওই টেক্সটাইল কারখানায় একটি মেশিনে আগুন লাগে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনে। সাততলা ভবনটির নিচ তলায় টেক্সটাইল এবং উপরের বিভিন্ন ফ্লোরে অন্য গার্মেন্টস কারখানা ছিলো।

 

এসময় আগুন লাগার ঘটনায় ভবনটির অন্য কারখানার শ্রমিকরা তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হয় অন্তত ১০ জন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনের অতিরিক্ত তাপ থেকে আগুন লাগতে পারে।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews