বাংলা ফটো নিউজ : সাভার ও আশুলিয়া থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে সাভারের পাকিজা ও আশুলিয়ার কবিরপুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে সাভারের পাকিজা এলাকায় কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবক মারা যায়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
অপরদিকে আশুলিয়ার কবিরপুর এলাকা এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পুলিশ বলছে নিহত দুই জনের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
Leave a Reply