বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়া ও ধামরাইয়ে ভয়াভহ আগুনে পুড়ে গেছে নয়টি বসতঘরসহ একটি তুলা তৈরির কারখানা। বুধবার (৯ মার্চ) সকালে আশুলিয়ার নয়াপাড়া ও ধামরাইর উপজেলার যাদবপুর ইউনিয়নে ধানতারা বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে আশুলিয়ার নয়াপাড়া এলাকায় একটি বাড়িতে ভয়াভহ আগুন লাগে। এসময় ওই বাড়ির নয়টি রুম আগুনে পুড়ে যায়। পরে খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে ধামরাইয়ের ধানতারা এলাকায় ভয়াভহ আগুনে পুড়ে গেছে একটি তুলা তৈরির কারখানা। পরে ধামরাই ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা।
Leave a Reply