1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 1:12 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

  • আপডেট টাইম : Wednesday, March 9, 2022
  • 540

বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া প্রায় এক হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে।

 

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের উদ্যোগে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন।

এসময় বিভিন্ন চুলার রাইজার ও নিম্ন মানের কয়েক’শ পাইপ জব্দ করা হয় ও বিভিন্ন বাড়িওয়ালাদের নগদ টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ গ্যাস সংযোগকারী এলাকা থেকে পালিয়ে যায়। রাতে আশুলিয়া থানায় অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এলাকার ভুক্তভোগীরা জানায়, কিছু দিন আগে আশুলিয়ার এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকার প্রভাবশালীরা। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

অভিযানে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঘটনাস্থলে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews