বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৫টি যানবাহনকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি যাত্রী পরিবহন বাস ডাম্পিং করা হয়েছে। আজ বুধবার (৯ মার্চ) ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিএ আদালত-৭-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্ঘটনা রোধে ও শৃঙ্খলা ফেরাতে মহাসড়কে বিআরটিএ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় আজ বেলা ১১টার দিকে মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৫টি যানবাহনকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি যাত্রী পরিবহন বাসের রোড পারমিট না থাকায় বাসটি ডাম্পিং করা হয়েছে।
শাকিলা বিনতে মতিন আরও বলেন, ‘উল্টো পথে গাড়ি চালানো সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার অন্যতম কারণ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সড়কে শৃঙ্খলা ফেরাতে। আইন অমান্যকারী গাড়িগুলোকে জরিমানা করার পাশাপাশি চালকদের সচেতনতা বাড়াতে কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply