1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:00 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে পুলিশ বক্সের পাশেই দিনে-দুপুরে ছিনতাই

  • আপডেট টাইম : Thursday, March 10, 2022
  • 438

বাংলা ফটো নিউজ : সাভারে দিন-দুপুরে মহাসড়কে পুলিশ বক্সের পাশে ছিনতাইয়ের ঘটনায় সর্বস্ব হারিয়ে রাস্তার পাশেই বসে কান্নায় ভেঙে পড়েন ট্রাক চালক ও তার সহকারী। বুধবার (০৯ মার্চ) বেলা ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিন্ডবি এলাকায় পুলিশ বক্সের ঠিক উল্টো পাশে পাটুরিয়াগামী লেনে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, রংপুরগামী ট্রাকের ড্রাইভার উজ্জ্বায়েতুল ইসলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঢাকা-আরিচা মহাসড়কের সিন্ডবি এলাকায় পুলিশ বক্সের ঠিক উল্টো পাশে ট্রাক থামান। মুহূর্তেই একদল দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ট্রাকটিতে থাকা অপর দুই সদস্যকেও জিম্মি করে মারধর করে এবং নগদ ২২ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। পাশেই দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা রিক্সাচালকের কাছ থেকে ছিনতাই হচ্ছে এমন খবর পেয়ে ঘটাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের ধাওয়া করলেও তারা দৌড়ে পালিয়ে যায়।

উজ্জ্বায়েতুল ইসলাম বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে মহাসড়কের পাশে ট্রাকটি থামান। এ সময় ৭ জন অস্ত্রহাতে তাকে ও ট্রাকের হেলপার সুমন মিয়াকেমারধর শুরু করে। পরে তাদের কাছ থেকে নগদ টাকাসহ সব কিছু ছিনিয়ে নেয়। পুলিশ সদস্যরা ছুটে এলেও ছিনতাইকারীরা পালিয়ে যায়। দিন দুপুরে প্রকাশ্যে মহাসড়কে ডাকাতি, ছিনতাই হলে আমরা কীভাবে চলবো?

ঘটনাস্থলের আশে পাশে বেশ কয়েক জন দোকানী ও পথচারীর সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের ডেইরি গেইট এলাকার ফাঁকা জায়গায় প্রতিনিয়তই বিশেষ করে সন্ধ্যারাতে ছিনতাই হয়। পুলিশ সদস্যরা ডিউটি করলেও ছিনতাই কোনোভাবেই কমছে না।

পুলিশ বক্সে দায়িত্বরত সাভার হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) সাঈদুল ইসলাম বলেন, ট্রাকে ছিনতাই হচ্ছে্ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান কিন্তু ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews