1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:00 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম : Thursday, March 10, 2022
  • 348

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় নিলুফা বেগম (২২) নামে এক গৃহবধূর খাটের উপরে হাঁটু গেড়ে বসা অবস্থায় গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এলাকাবাসীর দাবি তাকে হত্যা করা হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকার মিলনের ভাড়া বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত ওই নারী কিশোরগঞ্জ জেলার সদর বাডগাঁও এলাকার হানিফের মেয়ে। নিহতের স্বামী সুমন (২৪) একই এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। তারা আশুলিয়ার দক্ষিণ গাজিরচট এলাকায় ভাড়া থেকে জামগড়ার একটি পোশাক কারখানায় চাকুরী করতো। তাদের একটি ছেলে সন্তানও রয়েছে।

 

এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ওই দিন রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছিলো আমরা জানতে পারি। পরে সকালে খবর পেলাম নিলুফা আত্মহত্যা করেছে। এরপরে পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় আমরা দেখতে পাই নিহত খাটের ওপর হাঁটু গেড়ে বসা অবস্থায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ছিলো। দেখে মনে হচ্ছে এটা রহস্যজনক মৃত্যু।

 

এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) নূর মোহাম্মদ বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা- তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews