1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:01 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে সম্পত্তি দখলের জন্য বাড়িতে হামলা ও ভাঙচুর, আটক ২

  • আপডেট টাইম : Thursday, March 10, 2022
  • 694

বাংলা ফটো নিউজ : সাভারে একটি সংখ্যালঘু পরিবারের ওয়ারিশসূত্রে প্রাপ্ত পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় দুবৃ‌র্ত্তরা। এরই ধারাবাহিকতায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গত বুধবার দুপুরে ঐ বাড়ির লোহার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বাড়িতে ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে। এ ঘটনায় ঐ দিনই সাভার থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী পৌর এলাকার পার্বতীনগরের বাসিন্দা বিপ্লব কুমার দাস।

 

এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে মোহাব্বত আলী, আবুল হোসেন, সালাহ উদ্দিনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী ঐ বাড়িতে অতর্কিতে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়িতে থাকা নারী ও শিশুদের মারধর করে এবং জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। তাদের চিৎকার ও কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ হত্যার হুমকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হামলার খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হোসেন ও সালাহ উদ্দিনকে আটক করেছে।

 

মামলার বাদী বিপ্লব কুমার দাস বলেন, ‘আমরা পৈতৃক ওয়ারিশ সূত্রে এ সম্পত্তির মালিক হয়ে বংশপরম্পরায় বসবাস করছি। কিন্তু সম্প্রতি একটি চক্র সম্পত্তিটি দখলের পাঁয়তারা করছে।’ তিনি আরো বলেন, ‘হামলার দিন কোনো পুরুষ লোক বাসায় ছিল না। সন্ত্রাসীদের অতর্কিত হামলায় পরিবারের লোকজন চরম আতঙ্কের মধ্যে রয়েছে।

 

এ ব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews