1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:01 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে পৃথক ঘটনায় তিন শ্রমিককে পিটিয়ে আহত

  • আপডেট টাইম : Friday, March 11, 2022
  • 414

বাংলা ফটো নিউজ : সাভারে পৃথক ঘটনায় তিন শ্রমিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সাভারের বিরুলিয়ার আক্রান এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় কয়েকজন শ্রমিক একত্রে মিলে ধূমপান করছিলেন। এসময় ওই পোশাক কারখানার পরিচ্ছন্নতা কর্মী নরুজ্জামান তাদেরকে ধূমপানে বাধা দিলে ওই শ্রমিকরা তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় কাজ করতে দেরী হওয়ায় একটি পোশাক কারখানার ভিতরে এক শ্রমিককে পিটিয়ে আহত করেছে এক সুপার ভাইজার। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এদিকে সাভারের সিএনবি এলাকায় এক পরিবহন শ্রমিককে পিটিয়ে আহত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় পৃথক অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews