বাংলা ফটো নিউজ : সাভারে অপহরণের পর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হৃদয় নামের ১৭ বছরের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ মার্চ) সকালে মানিকগঞ্জ এর দৌলতপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধারসহ যুবককে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
ওই কিশোরীর পরিবারের সদস্যরা জানায়, তারা সাভারের কোর্টবাড়ি এলাকায় বসবাস করেন। সাভার পৌর এলাকার মজিদপুর এলাকার হৃদয় নামের এক যুবকের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে চলতি মাসের ৫ মার্চ হৃদয় নামের যুবক ওই কিশোরীকে অপহরণ করে মানিকগঞ্জের দৌলতপুর এলাকায় নিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করে। পরে সম্প্রতি ওই কিশোরীর পরিবার সাভার মডেল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ দিলে পুলিশ সকালে দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও যুবককে আটক করে।
এবিষয়ে সাভার মডেল থানার পুলিশ কর্মকর্তা শাহরিয়ার বলেন, দুপুরে যুবককে আদালতে প্রেরণ এবং কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে পুলিশ।
Leave a Reply