বাংলা ফটো নিউজ : শুক্রবার (১১ মার্চ) বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকার মান্নান মিয়ার বাড়ি থেকে সুমন মোল্লা (২৫) নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত পোশাক শ্রমিক ফরিদপুর বোয়ালমারী থানার মৃত রুস্তম মোল্লার পুত্র। সে সাভার তেঁতুলঝোড়া ইউপি এলাকার মান্নান মিয়ার বাড়িতে ভাড়া থেকে একই এলাকার ভার্টেক্স ওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতো।
স্থানীয়রা জানান, গতকাল রাতে গার্মেন্টসের কাজ শেষ করে বাসায় ফিরে প্রতিদিনের মতো ঘুমাতে যায় সুমন। পরের দিন তাকে ডাকাডাকি করলে ঘরের ভেতর থেকে কোন সারাশব্দ না পেলে বিষয়টি পুলিশকে জানায় বাড়ির মালিক আ: মান্নান। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ এসে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নিহতের লাশ উদ্ধার করে।তবে নিহতের মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে দাবি করেন স্থানীয়রা।
পরে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) একলাস উদ্দিন বলেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে আমরা মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হতে পারবো। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply