বাংলা ফটো নিউজ : ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে সাভারে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের শিক্ষার্থী ও ডাক্তারদের আয়োজনে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ মার্চ) সকালে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল প্রাঙ্গনে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
পিঠা মেলায় বিভিন্ন রকমের পিঠা নিয়ে এক’শ ৮৮ টি স্টল বসেছে। পিঠার স্টলগুলোতে মোরগ পিঠা, পাটি সাপটা, সুজি পুলি নারকোল, দুধ পাটিসাপটা, ঝাল ভাপা, গোলাপ পিঠা, তাল মিঠা, নারিকেল নারুভাপা, নকশিসহ নানা রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছে শিক্ষার্থীরা। পিঠা উৎসবটি সবার জন্য উন্মুক্ত হওয়ায় এলাকার সবাই এখানে দেখতে ভিড় জমিয়েছে।
বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
Leave a Reply