বাংলা ফটো নিউজ : সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ মার্চ) সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) পাভেল মোল্ল্যা।
পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, দীর্ঘদিন ধরে পৌর হকার্স লীগের সভাপতি নজরুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে সাভার বাসস্ট্যান্ড এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল।
এতে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply