1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:02 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

  • আপডেট টাইম : Monday, March 14, 2022
  • 431

বাংলা ফটো নিউজ : ঢাকা-আরিচা মহাসড়কে পেঁয়াজ ও কয়লা বোঝাই দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহত হয়েছেন। রবিবার (১৩ মার্চ) দুপুরে ধামরাইয়ের জয়পুরা বাজার বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, মানিকগঞ্জ জেলার সদর থানার সাকিরুল (৩২) ও সাভারের আমিন বাজারের মজিবুর (৫০)।

 

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ঢাকাগামী কয়লা বোঝাই ট্রাক ও পাটুরিয়াগামী পেঁয়াজ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ট্রাকের চালককে উদ্ধার হাসপাতালে পাঠায়।

 

স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাস স্ট্যান্ডে রাস্তার সংস্কার কাজের ঠিকাদারের গাফলতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। একইস্থানে গত এক সপ্তাহে তিনটি মুখামুখি সংঘর্ষ হয়েছে। এতে অনেক মানুষ আহত হয়েছে। মূলত সড়কটিতে বিভিন্ন স্থানে বড় বড় করে গর্ত করে রাখা হয়েছে প্রায় মাসখানেক ধরে। কিন্তু নেই কোনো সতর্কবার্তা বা কোনো লাইন ম্যান।

দুঘর্টনার কারণে মহাসড়কের এক পাশ বন্ধ হয়ে যায়। পরে ট্রাক দু’টি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews