1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:02 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম : Tuesday, March 15, 2022
  • 501

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে আসাদুজ্জামান রকি নামের (২৮) এক যুবককে গ্রেফতার। সোমবার (১৪ মার্চ) রাতে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

 

পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহিনী তার স্বামীর সঙ্গে কাঠগড়া এলাকায় হাফিজ উদ্দিনের বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকেন। তার স্বামী কাজে বের হলে প্রতিবেশী রকি নিজের ঘরে গ্যাসের সিলিন্ডারে সমস্যা হয়েছে বলে তাকে সাহায্য করার জন্য ডাকে। ভুক্তভোগী এসময় সাহায্যের জন্য রকির ঘরে প্রবেশ করলে রকি দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

পরে ঘর থেকে বের হয়ে ভুক্তভোগী তার স্বামী ও স্বজনদের এ ঘটনা জানায় এবং থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারী যুবককে গ্রেপ্তার করেন। ধর্ষণের শিকার ওই গৃহবধুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ।

 

এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, ধর্ষণের শিকার ওই নারী ধর্ষণকারী যুবককে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হবে। আটক ধর্ষণকারী দিনাজপুর জেলার হাকিমপুর থানার নওপাড়া গ্রামের আব্দুল হান্নান হকের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews