বাংলা ফটো নিউজ : সাভার উপজেলার তেঁতুলঝোড়া ও বনগাঁও ইউনিয়নের বেদখল হয়ে যাওয়া বামনি খাল উদ্ধার ও খনন কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকালে খালটির খনন কাজ পরিদর্শন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এসময় তারা খাল খনন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ প্রমুখ।
Leave a Reply