1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 2:59 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

  • আপডেট টাইম : Tuesday, March 15, 2022
  • 715

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এসময় প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত পাইপ লাইন উদ্ধারসহ অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত রাইজার চুলা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত তিতাসের সাভার জোনালের ম্যানেজার আবু সাদাত মো. সায়েম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আবু সাদাত মো. সায়েম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কাঠগড়া এলাকার পালোয়ান পাড়ায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিকভাবে সবগুলো সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় মূল লাইনের সঙ্গে থাকা পাইপ কেটে দেয়াসহ বেশকিছু রাইজার ও চুলা জব্দ করা হয়। ভবিষ্যতেও এ ধরণের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews