1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 5, 2026, 3:15 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের নিবন্ধন শুরু

  • আপডেট টাইম : Monday, April 9, 2018
  • 400

বাংলা ফটো নিউজ : বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় ‘চ্যানেল আই’-এ দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে বাংলা ভাষাভিত্তিক প্রতিযোগিতা ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ২০১৮’। নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা, বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানি মির্জাপুর এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

ইতিমধ্যে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ২০১৮’ প্রতিযোগিতার নাম নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন করতে BANGLABID লিখে স্পেস দিয়ে NAME, তারপর স্পেস দিয়ে AGE, তারপর স্পেস দিয়ে CLASS, তারপর স্পেস দিয়ে DIV লিখে পাঠাতে হবে ৬৯৬৯ নম্বরে। তা ছাড়া অনলাইনের মাধ্যমেও নিবন্ধন করা যাবে। http://www.banglabid.com/signup

এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পাবে ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে তিন ও দুই লাখ টাকার মেধাবৃত্তি। বাকি ১০ জন প্রতিযোগী পাবেন একটি ল্যাপটপ ও ব্যক্তিগত পাঠাগার গড়ে তোলার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই ও আলমারি।

দেশের আটটি বিভাগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সেখান থেকে বাছাই করা ৮০ শিক্ষার্থী মূল পর্বে অংশ নেবেন। পরে স্টুডিও রাউন্ড পর্বে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। বিস্তারিত জানা যাবে www.banglabid.com। সংবাদ বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews