1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 1:33 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ১১৯ শিক্ষার্থী

  • আপডেট টাইম : Sunday, December 21, 2025
  • 549

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মূল ভর্তি পরীক্ষা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হয় ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানিয়েছেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৯টায় ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এদিন মোট ছয় শিফটে পরীক্ষা হবে, যা চলবে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত।

আগামী ২২ ডিসেম্বর তিন শিফটে ‘বি’ ইউনিট এবং দুই শিফটে ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর প্রথম শিফটে ‘সি১’ ইউনিট এবং পরবর্তী চার শিফটে ‘ডি’ ইউনিটের আংশিক পরীক্ষা নেওয়া হবে। ২৪ ডিসেম্বর আরও পাঁচ শিফটে ‘ডি’ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৮ ডিসেম্বর প্রথম শিফটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিট এবং পরের তিন শিফটে ‘এ’ ইউনিটের আংশিক পরীক্ষা হবে। ২৯ ডিসেম্বর চার শিফটে ‘এ’ ইউনিটের বাকি পরীক্ষা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews