1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 4:48 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

গাজায় হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : Monday, April 7, 2025
  • 1001

বাংলা ফটো নিউজ : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বেলা সাড়ে ১১টায় এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন তারা।

সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ইসরায়েলের ধ্বংস কামনা করে বলেন, আমরা গত এক বছর যাবত ইসরায়েলের পণ্য বয়কট করে আসছি কিন্তু বোম্বিং বন্ধ হয়নি। তাই শুধু বয়কটে সীমাবদ্ধ থাকলে হবে না। মিসর, পাকিস্তান, তুরস্ক, ইরানের মতো শক্তিশালী মুসলিম দেশগুলোর কাছে অনুরোধ করেন এই প্রতিবাদে অংশ নেওয়ার।

এদিকে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ‘ক্লাস ও পরীক্ষা বর্জন’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আজ ৭ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবিরতি পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

আগামীকাল ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে বলেও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া ফিলিস্তিনের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাভার-আশুলিয়া ও ধামরাইয়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠনসহ সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews