1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 12:52 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

জাবিতে পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রলীগ কর্মীর খাতা বাতিল

  • আপডেট টাইম : Tuesday, May 6, 2025
  • 840

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগ কর্মীর মো. আদনান সাইফের পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে।

সোমবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সালেহ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ সাপেক্ষে ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৫৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এ ২৫৯ জনের একজন সাইফ। কিন্তু রোববার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের বহিষ্কৃত এ শিক্ষার্থী তৃতীয় বর্ষের ‘নিউক্লিয়ার ফিজিক্স’ কোর্সের পরীক্ষায় ‘রিপিটার’ পরীক্ষার্থী হিসেবে অংশ নেন। ফলে বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু তার পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক সালাউদ্দিন বলেন, বিষয়টি আমাদের অজান্তে হয়েছে। এ বিষয়ে আমি ওই কোর্সের পরীক্ষক ও পরীক্ষা কমিটিকে অবগত করেছি যাতে তার খাতা বাতিল করা হয় এবং এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সালেহ আহাম্মদ বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। রোববার বহিষ্কৃত যে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তার খাতা মূল্যায়ন করা হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews