1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 5, 2026, 2:44 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

মোবাইল ফোনে কেনা যাবে বাংলাদেশ বিমানের টিকিট

  • আপডেট টাইম : Wednesday, May 9, 2018
  • 392

বাংলা ফটো নিউজ : জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট এখন থেকে মোবাইলে কেনা যাবে। বিমানের প্রধান কার্যালয় বলাকায় সোমবার এ সেবার উদ্বোধন করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মুহাম্মদ ইনামুল বারী।

বিমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, বিমানের ১৫টি আন্তর্জাতিক ও ৭টি অভ্যন্তরীণ গন্তব্যের যেকোনো টিকিট এখন থেকে ০১৭৭৭৭১৫৬১৩ মোবাইল নম্বরে ফোন করে কেনা যাবে। এ ছাড়া ০২-৮৯০১৬০০ নম্বরে ফোন করে ২৭১০ ও ২৭১১ এক্সটেনশনেও টিকিট কেনা যাবে। টিকিটের মূল্য বিকাশ ও রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে। যাত্রীরা তাঁদের টিকিটের কপি ই-মেইল, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও ইমোতে পাবেন। আন্তর্জাতিক টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীরা পাসপোর্টের স্ক্যান কপি ই-মেইল অথবা মোবাইলের মাধ্যমে পাঠাতে পারবেন। এসব সুবিধা সপ্তাহের সাত দিনই সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পাওয়া যাবে।

মুহাম্মদ ইনামুল বারী বলেন, বিমান তার যাত্রীদের সেবাদানে আরও এক ধাপ এগিয়ে মোবাইলের মাধ্যমে টিকেটিং সুবিধা চালু করল। যাত্রীরা এখন থেকে সহজেই মোবাইল ফোন বা ল্যান্ড ফোনের মাধ্যমে ফ্লাইটসংক্রান্ত তথ্য, টিকিট বুকিং, টিকিট কেনা ও যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। অনুষ্ঠানে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews