1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 6, 2026, 4:34 am
শিরোনামঃ
সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর সাভারে চামড়া শিল্পনগরীর শোধনাগারের ঈদের চাপ সামলানোর সক্ষমতা নেই সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি ঘিরে বিভক্তি সাভারে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ

প্রবাসী আয় বেড়েছে, বাড়ল মুদ্রার রিজার্ভও

  • আপডেট টাইম : Tuesday, July 3, 2018
  • 424

বাংলা ফটো নিউজ : ডলারের দাম বাড়ায় বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে। সদ্য শেষ হওয়া ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। ২০১৬-১৭ অর্থবছরে দেশে এসেছিল ১ হাজার ২৭৭ কোটি ডলার। সে হিসাবে গত অর্থবছরে প্রবাসী আয় আসা বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ। সোমবার সন্ধ্যায় প্রস্তুত হওয়া কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য মিলেছে।

প্রবাসী আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। সোমবার দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ৩১৭ কোটি ডলার।

বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে ১৩৮ কোটি ২০ লাখ ডলার এসেছে, যা গত বছরের জুন মাসের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি। রোজা ও ঈদ সামনে রেখে অর্থবছরের শেষ দুই মাস মে ও জুনে বেশি রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। মে মাসে এসেছিল ১৪৮ কোটি ১৮ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে দেশে মোট প্রবাসী আয় এসেছিল ১ হাজার ২৭৭ কোটি মার্কিন ডলার। এ আয় গত তিন অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৪-১৫ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৫৩১ কোটি ডলার, ২০১৫-১৬ অর্থবছরে যা ছিল ১ হাজার ৪৯৩ কোটি ডলার।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, প্রবাসীরা ১ ডলার পাঠালে বাংলাদেশে থাকা তাঁদের আত্মীয়রা এখন ব্যাংক থেকে পাচ্ছেন প্রায় ৮৪ টাকা, আগে যা ছিল ৮০ টাকার নিচে। এ কারণেই প্রবাসীরা বৈধ চ্যানেলে আয় পাঠাচ্ছেন। এ ছাড়া দেশে ডলার-সংকটের কারণে এক্সচেঞ্জ হাউসের কর্মকর্তারাও এখন আগের চেয়ে বেশি ডলার সংগ্রহ করছেন।

মোবাইল ব্যাংকিং হিসাবের প্রবাসী আয় বিতরণের অভিযোগে গত বছরের ১৪ সেপ্টেম্বর বিকাশের ২ হাজার ৮৮৭টি এজেন্টের কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ১ হাজার ৮৬৩টি এজেন্ট হিসাব বন্ধের নির্দেশ দেওয়া হয়। এরপরই প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews