1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 6, 2026, 4:33 am
শিরোনামঃ
সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ সাভার পৌরসভা অনুমোদিত একমাত্র গরু-ছাগলের হাট উদ্বোধন আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আকতার সম্পাদক মজিবুর সাভারে চামড়া শিল্পনগরীর শোধনাগারের ঈদের চাপ সামলানোর সক্ষমতা নেই সাভার-আশুলিয়ায় গ্যাস থাকবে না ১৮ ঘণ্টা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরের পদত্যাগ দাবি ঘিরে বিভক্তি সাভারে ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলের অভিযোগে মামলা, পৌর কর্মকর্তাকে শোকজ

স্বর্ণের দাম কমেছে

  • আপডেট টাইম : Thursday, July 19, 2018
  • 404

বাংলা ফটো নিউজ : বাংলাদেশের বাজারে সোনার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগারওয়ালা। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানো হওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

তবে গ্রামে-গঞ্জে, মফস্বলের ক্রেতা-বিক্রেতাদের স্বার্থের কথা বিবেচনা করে সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি আগের ২৭ হাজার ৫৮৫ টাকাই রাখা হয়েছে।

শুক্রবার থেকে নতুন দর কার্যকর হবে বলে বাজুস বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৬ হাজার ৩৬৪ টাকা। ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ২৯০ টাকা।

বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা ৪৯ হাজার ৮০৫ টাকায় বিক্রি হচ্ছিল। ২১ ক্যারেট সোনা বিক্রি হয় ৪৭ হাজার ৫৩১ টাকায়। আর ১৮ ক্যারেট সোনার দর ছিল ৪২ হাজার ৪৫৭ টাকা।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

সনাতন পদ্ধতির সোনা পুরনো অলঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে তার কোনো মানদণ্ড নেই।

রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। আগের এক হাজার ৫০ টাকা ভরিতেই বিক্রি হবে রুপা।

সমিতির সাধারণ সম্পাদক আগারওয়ালা সংবাদমাধ্যমকে বলেন, গত এক মাসে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২.৬৫ ভরি বা ৩৮ গ্রাম) সোনার দাম ৩০ ডলার কমেছে। সে হিসাব করে স্থানীয় বাজারে ২২, ২১ এবং ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে।
সনাতন সোনার দাম না কমানোর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “আমরা এত দিন লক্ষ্য করে এসেছি, মফস্বলের যারা সোনা বিক্রি করতে আসত, তাদের ঠকানো হতো। ২২ ক্যারেটের সোনার দামের অর্ধেক দামে সনাতন পদ্ধতির সোনা বিক্রি হতো।

“বাজুসের পক্ষ থেকে বার বার অনুরোধ করার পরও জেলা প্রশাসন থেকে সনাতন পদ্ধতির সোনার মান সঠিকভাবে নির্ধারণ করা হতো না। সার্বিক বিষয় বিবেচনা করে প্রথমবারের মতো গত ২০ জুন অন্যান্য সব মানের সোনার দাম কমানো হলেও সনাতন পদ্ধতির সোনার দাম বাড়ানো হয়েছিল।

“এবার আগের দামেই রাখা হয়েছে। আমরা পর্যায়ক্রমে ১৮ ক্যারেট সোনার দর আর সনাতন পদ্ধতির সোনার দাম একই পর্যায়ে নিয়ে আসব।”

সর্বশেষ ২০ জুন ১৮, ২১ এবং ২২ ক্যারেট সোনার দাম কমানো হলেও সনাতন পদ্ধতির সোনার দাম বাড়ানো হয়েছিল।

অলংকার তৈরিতে সোনার দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ দাম ঠিক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews