1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 5, 2026, 3:14 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

ভিক্ষুকদের বেশির ভাগই পেশাদার: অর্থমন্ত্রী

  • আপডেট টাইম : Thursday, March 29, 2018
  • 400

বাংলা ফটো নিউজ : বাংলাদেশে ছয় লাখের মতো ভিক্ষুক রয়েছে। এদের বেশির ভাগই প্রফেশনাল (পেশাদার) ভিক্ষুক এবং তাদের কিছু করা যায় না। কোনোমতেই ভিক্ষাবৃত্তির বাইরে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আজ বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের চতুর্থ দিনে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দুর্নীতি প্রতিরোধে শ্রেষ্ঠ কমিটির সদস্যদের পুরস্কৃত করতে এ অনুষ্ঠানের আয়োজন করে দুদক।

অর্থমন্ত্রী বলেন, ভিক্ষুকদের যতই সাহায্য করা হোক না কেন, তারা আবার ফিরে যায়। তিনি বলেন, ‘এদের কিছুদিন কোথাও বসানো হলে, একটা ঘরবাড়ি দেওয়া হলো, কিছুদিন পর আবার সেই ভিক্ষাতে ফিরে যায়।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে দেশে কোনো ভিক্ষা বৃত্তি থাকবে না। নতুন জেনারেশন শুদ্ধাচার কৌশল অনুসরণ করবে। দুদক ওয়াচডগ হিসেবে থাকবে। তারা লোকজনকে নীতিকথা শোনাবে। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে, সেটা ৮ বা ১০ বছর পরে আর কেউ বলবে না।’

আবুল মাল আবদুল মুহিত বলেন, মানুষ সাধারণত অভাবের কারণে দুর্নীতি করে। বর্তমান সরকারের আমলে দেশের দুর্নীতি অনেক কমে গেছে এবং ভবিষ্যতে তা আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অভাবের কারণে না খেতে পেয়ে মারা যাচ্ছে, এমন মানুষ এখন বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। এরপরও যাঁরা দুর্নীতি করছেন, তাঁরা লোভের কারণে করছেন।

দুদকের প্রতিরোধমূলক কর্মসূচির প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, কী উপায়ে শুদ্ধাচার প্রতিষ্ঠিত করা যায় এবং সমাজ থেকে দুর্নীতি দূর করা যায়, দুদকের এ–জাতীয় কর্মসূচি তারই প্রকাশ। তিনি বলেন, আগামী কয়েক বছরে মধ্যেই হয়তো এমন অবস্থার সৃষ্টি হবে, তখন দেশটি দুর্নীতিতে ছেয়ে গেছে—এ মন্তব্য করার সুযোগ থাকবে না। দুর্নীতি দমন কমিশনের মামলা করার ক্ষেত্র কমে আসবে। তখন কমিশনকে শুদ্ধাচার বিকাশে প্রচার-প্রচারণায় অধিকতর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানের সভাপতি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, শেয়ারবাজারের বিভিন্ন কোম্পানির সঙ্গে কিছু সিএ ফার্ম যোগসাজশ করে বিভিন্ন সময় আর্থিক বিষয়ের ভুল তথ্য দেওয়ায় সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

কমিশনে এসেছে, এমন একটি অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দুদক চেয়ারম্যান বলেন, কোনো কোনো প্রতিষ্ঠান একই বছরের ভিন্ন ভিন্ন আর্থিক বিবরণী প্রস্তুত করিয়ে বিভিন্ন সংস্থায় ব্যবহার করছে। তিনি এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, আয়কর বিভাগে যে আর্থিক বিবরণী দেওয়া হয়েছে, তার সঙ্গে আইপিওর জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া আর্থিক বিবরণী কিংবা ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য জমা দেওয়া আর্থিক বিবরণীর কোনো মিল নেই। এটা কীভাবে সম্ভব? ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিবছরের প্রতিটি আর্থিক বিবরণী অবশ্যই একই হতে হবে।

বিষয়টি সম্পর্কে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা এ ধরনের অভিযোগ পেয়েছি; তবে এখনো তদন্তে যাইনি। আমরা প্রত্যাশা করি, সিএ ফার্মগুলো সঠিক তথ্য প্রদান করবে। তবে সেটি না হয়ে থাকলে আমরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে তদন্ত করে দেখতে পারেন, অথবা আমরাও তদন্ত করতে পারি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম ও দুদক মহাপরিচালক জাফর ইকবাল প্রমুখ।

দুর্নীতি প্রতিরোধে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগীয় শ্রেষ্ঠ কমিটিগুলোর প্রায় ১০০ জন সদস্যকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

আজ সকাল নয়টায় দুদক মিডিয়া সেন্টারে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় এক রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews