1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 1:44 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল অজগর

  • আপডেট টাইম : Sunday, February 13, 2022
  • 720

বাংলা ফটো নিউজ : পুকুরে মাছ ধরতে গিয়ে ৫ ফুট লম্বা একটি অজগর সাপ পেয়েছেন স্থানীয়রা। রোববার (১৩ ফেব্রুয়া‌রি) দুপু‌রে বনবিভাগের কাছে সাপটি হস্তান্তর করে‌ছে বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

জয়ন্ত শীল বলেন, শনিবার বি‌কে‌লে নতুনহাট এলাকায় একটি পুকুরে মাছ শিকার করছিলেন তিন তরুণ। এ সময় আবুল কালাম নামের এক তরুণ জানান, তিনি বড় গজ‌াল মাছ শিকার করেছেন। কিন্তু সেটি পানির উপরে উঠিয়ে দেখেন, বিশাল আকারের একটা অজগর। পরে সাপটি এক নজর দেখার জন্য ভিড় জমান স্থানীয়রা।

বরিশাল সদর উপজেলা বনকর্মকর্তা গাজী মোহাম্মদ আবুল বাশার উদ্ধারকারী‌দের বরাত বলেন, মাছ শিকা‌রের জন্য ডোবার পা‌নি সেচ ক‌রেন স্থানীয়রা। প‌রে সেখা‌নে থাকা কচুরিপানার মধ্যে থে‌কে ৫ ফুট লম্বা অজগর সাপ‌টি উদ্ধার করা হয়। মূলত স্থানীয়রা অজগরটিকে প্রথ‌মে গজাল মাছ হি‌সে‌বে মনে করে। প‌রে বে‌শি লম্বা হওয়ায় স‌ন্দেহ হয় তা‌দের। আর তারা ৯৯৯ ফোন দি‌য়ে জানায় বিষয়টি।

তি‌নি ব‌লেন, দেশীয় প্রজাতির এই অজগরটি সাধারণ সুন্দরবন এলাকায় থাকে। হয়তো পানিতে ভেসে এখানে এসেছে। বয়স ৭/৮ বছর হ‌বে।

খবর পেয়ে খুলনার বন্যপ্রা‌ণি ও প‌রিকল্পনা বিভা‌গের প‌রিদর্শক রাজু আহ‌ম্মেদ অজগরটি নি‌য়ে যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews