1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 2:21 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

মহানবিকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে ২ যুবক কারাগারে

  • আপডেট টাইম : Monday, February 14, 2022
  • 440

বাংলা ফটো নিউজ : মহানবিকে (সা.) নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের আলী আক্কাসের ছেলে রাকিবুল ইসলাম (২৮) ও একই গ্রামের লুৎফুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২০)।

ব্রাহ্মণপাড়া থানার ওসি অপেল্লা রাজু নাহা জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত ১১টায় রাকিবুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবিকে (সা.) নিয়ে একটি বিরূপ মন্তব্য পোস্ট করেন। ওই পোস্ট আরিফুল তার ফেসবুকে শেয়ার করেন। এ ঘটনায় রোববার সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল বাদী হয়ে মামলা দায়ের করেন।

ইউপি চেয়ারম্যান বলেন, ফেসবুকের এই পোস্টের জন্য বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দেয়। রাষ্ট্র এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আমি নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews