1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 3:15 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

দেশে প্রথমবারের মতো কৃত্রিম হার্ট প্রতিস্থাপন

  • আপডেট টাইম : Thursday, March 3, 2022
  • 477

বাংলা ফটো নিউজ : প্রথমবারের মতো দেশে মানুষের দেহে সফলভাবে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করা হয়েছে। বুধবার (২ মার্চ) রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সফলভাবে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। বৃহস্পতিবার (৩ মার্চ) এ বিষয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

সংবাদ সম্মেলনে ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের ডিরেক্টর ডা. জাহাঙ্গীর কবির অত্যাধুনিক এই পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।

তিনি জানান, বুধবার রাতে ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী এক নারীর দেহে মেকানিক্যাল কৃত্রিম হার্ট প্রতিস্থাপন করা হয়েছে। ওই রোগীর হার্ট ফেলিওর হয়েছিল।

জানা গেছে, মানুষের শরীরে দেশে এই প্রথম মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করা হয়েছে। যার ফলে বহুবিধ জটিল রোগাক্রান্ত রোগীরা মাত্র ঘণ্টা খানেকের এই পদ্ধতির মাধ্যমে হার্ট ফেইলিওর নিরাময়ের সুযোগ পাবেন।

বিশ্বের বিভিন্ন দেশে এ সার্জারি হলেও দেশের মাটিতে এ প্রথম কৃত্রিম বা মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews