1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 1:02 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মোস্তাফিজের যাত্রা শুরু

  • আপডেট টাইম : Monday, April 2, 2018
  • 397

বাংলা ফটো নিউজ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এর আগে প্রস্তুতি সেরে নিচ্ছেন বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমান। এবার বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন এই পেস সেনসেশন। ইতোমধ্যে মুম্বাইয়ে পৌঁছে গেছেন। যাত্রা শুরু করেছেন মুম্বাই ইন্ডয়ান্সের হয়ে। অনুশীলন করছেন। সেই ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রতিদিনের আপডেট জানাচ্ছেন মোস্তাফিজ। মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের ব্যাগ নিয়ে গতকাল ছবি পোস্ট করেন তিনি। লিখেন, ‘রোমাঞ্চিত। মুম্বাইয়ের ক্যাম্পে যোগ দিতে তর সইছে না।’

এর ঘণ্টা খানেক পর মুম্বাই ইন্ডিয়ান্সের একটি ছবি শেয়ার করেন তিনি। তাতে বোঝা যাচ্ছে, অনুশীলনের পর জসপ্রিত বুমরাহ সাথে মাঠে বিশ্রাম নিচ্ছেন মোস্তাফিজ।

আজ দুপুরে আরো একটি ছবি পোস্ট করেন এই পেসার। তবে সেটি বোলিং নয়, ব্যাটিংয়ের। তার মানে এবার আইপিএলে ব্যাট হাতেও সরব দেখা যাবে মোস্তাফিজকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘Practice makes a man perfect.’

এই সব দেখে বোঝা যাচ্ছে, দলের সাথে মানিয়ে নিয়েছেন মোস্তাফিজ। তাকে নিয়ে মুম্বাইয়ের আগ্রহ ছিল নিলামের আগে থেকেই। দলে ভেড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। নিলামের দিন মোস্তাফিজকে সহজে পেয়ে যাওয়ায় মালিক নিতা আম্বানির উচ্ছ্বাস দেখে তা সহজেই বোঝা গেছে। দুই কোটি ২০ লাখ রুপিতে এই কাটার মাস্টারকে দলে নেয় তারা।

মোস্তাফিজকে নিয়ে দলটির উচ্ছ্বাস এখনও অব্যাহত। তাদের টুইটার ও ফেসবুক পেজে বাংলাদেশের এই কাটার মাস্টারের ছবি শোভা পাচ্ছে কয়েকদিন ধরেই। সেটা মোস্তাফিজের মুম্বাইয়ে পৌঁছানো হোক অথবা অনুশীলন।

মোস্তাফিজ সেখানে পৌঁছালে নিজেদের পেজে ছবি পোস্ট করে জানায় মুম্বাই। ক্যাপশনের মুম্বাই ইন্ডিয়ান্স লিখে, ‘সে এখানে (মোস্তাফিজ)। ব্যাগ ভর্তি কৌশল নিয়ে মোস্তাফিজুর রহমান পৌঁছেছেন।’

পরে অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছে, ‘রোহিত, বুমরাহ, মোস্তাফিজুর। সেরা তিন তারকা মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পে যোগ দিয়েছেন।’

আইপিএলে মোস্তাফিজের অভিষেক হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদে। তার আগুন ঝরানো পারফরমেন্সে দলটি প্রথমবারের মতো শিরোপা জিতেছিল। আর মোস্তাফিজ পেয়েছিলেন সেরা উদীয়মানের খেতাব। গত বছরও দলটির হয়ে খেলেছিলেন তিনি। তবে কয়েকটি ম্যাচ। ইনজুর থাকায় নিজেকে মেলে ধরতে পারেননি। এই বছর নতুন নিয়মের কারণে তাকে দলে রাখেনি হায়দরাবাদ। সেই সুয়োগ লুফে নিয়েছে মুম্বাই। আগামী ৭ এপ্রিল উদ্বোধনী ম্যাচ কেরবে মোস্তাফিজের দল মুম্বাই। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews