1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 25, 2026, 11:10 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সিআরপি ইনক্লুসিভ ক্রিকেট টুর্নামেন্ট লীগ ২০২২ এর চ্যাম্পিয়ন অভি ফাইটার্স

  • আপডেট টাইম : Thursday, March 24, 2022
  • 784

বাংলা ফটো নিউজ : সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-তে কর্মরত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বুধবারের সন্ধ্যাটি ছিল বেশ আনন্দের। প্রতিবছরের ন্যায় এবারও প্রতিষ্ঠানটির ইনক্লুসিভ প্লে-গ্রাউন্ডে আয়োজন করে ইনক্লুসিভ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২।

বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সিআরপি ইনক্লুসিভ ক্রিকেট টুর্নামেন্ট লীগ-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

একঘেয়েমির জীবন থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের কিছুটা আনন্দ দানের উদ্দেশ্যে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী খেলোয়ারদের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো এ টুর্নামেন্ট। ১০ ওভারের এ টুর্নামেন্টে মোট দশটি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দলে দুইজন করে প্রতিবন্ধী খেলোয়াড় রয়েছেন।

 

নয়টি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অভি ফাইটার্স।এ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আবু আনাস মেহেদী।এসময় সিআরপিতে চিকিৎসাধীন অনেক প্রতিবন্ধী ব্যক্তি এই খেলা দেখে বেশ আনন্দ উপভোগ করছেন।

 

অভি ফাইটার্স দলের কর্ণধার ওবায়দুর রহমান অভি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে খেলাধূলা বা আনন্দ উপভোগ করার খুব একটা সুযোগ থাকে না। তাদেরকে সমাজের মূল স্রোতধারায় আনতে স্বাভাবিক মানুষদের সঙ্গে খোলাধূলা করানোর জন্যই এ আয়োজন। এ ধরনের ব্যতিক্রম টুর্নামেন্ট আয়োজন করায় মাতৃতুল্য সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভেলরী এ টেইলরকে অনেক ধন্যবাদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews