বাংলা ফটো নিউজ : নানা আয়োজনের মধ্যদিয়ে সমপন্ন হলো বঙ্গবন্ধু শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট, দেওগাঁও-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (১ এপ্রিল) বিকালে সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমএ ওয়াদুদ আকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল।
১০টি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দেওগাঁও সুপার কিং বনাম আনন্দধারা ক্রীড়া চক্র অংশগ্রহণ করে। এতে আনন্দধারা ক্রীড়া চক্রকে ৬৫ রানে হারিয়ে দেওগাঁও সুপার কিং বিজয়ের গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল।
এসময় উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুমন, সাভার পৌর আওয়ামী লীগের সদস্য মহসীন বাবু, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মাসুম মোল্লা, সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনেরা।
এর আগে ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন রানা।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডা: মার্সেল পেরেরা। এছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।
Leave a Reply