বাংলা ফটো নিউজ : সাভার সেনানিবাসের গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম রেডিয়েন্ট ফার্মা গলফ টুর্নামেন্ট। শনিবার (২ এপ্রিল) দুপুরে গলফ ক্লাব অডিটোরিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আয়োজনে তিন দিনব্যাপী এ খেলায় ৩৫১ জন গলফার অংশ নেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সময় সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাসের শাহরিয়ার জাহেদীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Leave a Reply