1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 4:19 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

ধামরাইয়ে রশিটান খেলার ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Friday, May 6, 2022
  • 1111

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ের কুশুরা ইউনিয়নে গ্রামীণ ঐতিহ্যবাহী রশিটান (কাছিটান) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মে) বিকেলে বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগেই খেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সের কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমায়।

 

গত মাসে শুরু হওয়া এই রশিটান (কাছিটান) প্রতিযোগিতা দীর্ঘ ১ মাস ধরে কয়েকটি ধাপে এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন এলাকার ৮টি দল।

 

ঐতিহ্যবাহী এ রশিটান ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ (ঢাকা-২০)।

 

উদ্বোধন কালে প্রধান অতিথি আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, মূলত এই খেলাটি পহেলা বৈশাখে হয়ে থাকে। গত দুই বছর করোনার কারনে খেলাটি বন্ধ ছিল। এবছর পহেলা বৈশাখে রমজান ছিল, সে কারনেই ঈদের পর আজ ঈদ আনন্দ হিসেবে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ঐতিহ্যবাহী রশিটান খেলার ধারাবাহিকতা ধরে রাখতে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

 

এদিকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশিটান প্রতিযোগিতার ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্টদের পৃষ্ঠপোষকতায় ধামরাইয়ের কুশুরা ইউনিয়নে খেলাটি দীর্ঘ ১২ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে বলে জানান স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews