1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 6:22 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাকিবকে নিয়ে অধীর হায়দরাবাদ

  • আপডেট টাইম : Wednesday, April 4, 2018
  • 404

বাংলা ফটো নিউজ : মোস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল পেজে বাঁহাতি পেসারের সব খবরাখবর ফ্র্যাঞ্চাইজিটি নিয়মিত জানিয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই আইপিএলের আরেক দল সানরাইজার্স হায়দরাবাদও। বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসানকে তারা তুলে ধরছে ভালোভাবেই।

গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। পরে তো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্নই হয়ে গেল তাঁর। বিশ্বসেরা অলরাউন্ডারকে এবার নিয়েছে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে আইপিএল খেলতে সাকিব রওনা হয়ে গেছেন গতকাল। সঙ্গে আছে তাঁর পরিবার।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে যোগ দিয়েছেন দলের অনুশীলনে। বিকেলে সাকিবকে নিয়ে হায়দরাবাদ লিখেছে, ‘অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিয়েছেন দলে। তাঁর প্রথম ম্যাচ দেখতে অধীর অপেক্ষায়।’ সন্ধ্যায় সাকিবকে নিয়ে হায়দরাবাদের আরেকটি পোস্ট, ‘২০১৮ আইপিএলে আমাদের তারকা সাকিব ব্যাট ও বল হাতে জ্বলে উঠতে তৈরি। আপনি তৈরি তো?’

পরে সাকিব নিজেও এক ভিডিও বার্তায় হায়দরাবাদকে সমর্থন করার আহ্বান করলেন, ‘আমি মনে করি, আমরা এমন একটি দল, যারা শিরোপা জেতার জন্যই খেলব। অবশ্যই এটি একটি লম্বা টুর্নামেন্ট। সবাইকে ফিট থাকতে হবে এবং ছন্দে থেকে শেষ পর্যন্ত খেলতে হবে। যেভাবে সমর্থন দিচ্ছেন, সেভাবেই দিতে থাকুন। আশা করি, আপনাদের জন্য গৌরব বয়ে আনতে পারব।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews