বাংলা ফটো নিউজ (সিরাজুল ইসলাম, ধামরাই) : ধামরাইয়ের নান্নার ইউনিয়নে স্বাধীন বাংলা ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ টূর্ণামেন্ট ফাইনাল খেলায় অংশগ্রহন করে নান্নার যুব ক্রীড়া সংঘ বনাম উলাইল নবারুণ সংঘ।
উক্ত খেলায় জয়লাভ করে চ্যাম্পিয়ান হয় নান্নার যুব ক্রীড়া সংঘ। খেলা শেষে বিজয়ীদের ও রানার্স আপদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
এ উপলক্ষ্যে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে খেলাপ্রেমী ও উৎসুক দর্শকদের ঢল নামে নান্নার ইউনিয়নের ঐতিহ্যবাহী খেলার মাঠ প্রাঙ্গণে।
অনুষ্ঠানে নান্নার যুব ক্রীড়া সংঘের সভাপতি মুরাদ হোসেন ফেরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্লা।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ ওমর আলী, আলহাজ্ব মোঃ লেহাজ উদ্দিন ও মোঃ শাহজাহান ফেরাজী প্রমূখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
এ সময় নান্নার যুব ক্রীড়া সংঘের সভাপতি মুরাদ হোসেন ফেরাজী বলেন, যুব সমাজ কে মাদকমুক্ত ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে রক্ষা করার জন্য এই টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
Leave a Reply