1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
March 7, 2026, 5:26 am
শিরোনামঃ
জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী সাভারে দুই চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন এমপি সালাউদ্দিন বাবু ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় হকার উচ্ছেদ অভিযান শুরু নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারে উদ্ধার আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা, স্বামী পলাতক সাভারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪ সাভারে নারীসহ ৪ কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার প্যারোলে মুক্তি পেয়ে সাভারে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা আশুলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি’র মোঃ খোরশেদ আলম

  • আপডেট টাইম : Monday, March 17, 2025
  • 1507

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাভারের আলোচিত ও জনপ্রিয় বিএনপি নেতা লায়ন মো: খোরশেদ আলম।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে।

দীর্ঘ ১৬ বছর হামলা মামলা নির্যাতন কারাবরন সব উপেক্ষা করে আমি সাভারের মাটিতে বিএনপি কে উজ্জীবিত করে কর্মীদের সাথে নিয়ে রাজপথে থেকেছি। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম আরো বলেন, আমি সাভার ও সাভারের মানুষকে ভালবাসি। সাভারের মানুষ যদি আমাকে পৌর মেয়র হিসেবে নির্বাচিত করে আমি সাভারকে একটি আধুনিক ও যুগ উপযোগী সাভার হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, গত ফ্যাসিস্ট সরকারের সময় আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা এবং আমার বাড়িতে কয়েকবার হামলা করা হয়েছে। এত জুলুম নির্যাতন করেও আমাকে দমাতে না পেরে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে আমাকে আওয়ামী লীগের সঙ্গে কাজ করার জন্য বলা হয়েছিল কিন্তু আমি শহীদ জিয়ার আদর্শ থেকে এক চুল পরিমাণও সরে আসেনি। তিনি আরো বলেন, আমার এখন মূল লক্ষ্য সাভারের নির্যাতিত ও নিপীড়িত মানুষের জন্য কাজ করা।

আমি এখন ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত ও নিপীড়িত মানুষদের সঙ্গে নিয়ে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত আধুনিক পৌরসভা গড়ে তুলতে চাই। এ সময় তিনি সাভারের সকল বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews