1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 3:02 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মোস্তাফিজের দোষ ছিল না…

  • আপডেট টাইম : Monday, April 9, 2018
  • 417

বাংলা ফটো নিউজ : প্রথম ম্যাচে জয়ের মুখ দেখলো না মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের কাছে এক উইকেটে হেরেছে তারা। শেষ ওভারে কেদার যাদবের চার-ছক্কায় জয় নিয়ে মাঠ ছাড়ে মহেন্দ্র সিং ধোনির দল। সেই ওভারটি করেছিলেন মোস্তাফিজ। ম্যাচ শেষে বোলারদের পক্ষেই ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। বোলারদের দোষ দেননি তিনি। বললেন, শিশির পড়ার পর ওই সময় বোলারের জন্য বল করা কঠিন ছিল।

শেষ ওভারে জয়ের জন্য ৭ রান দরকার ছিল চেন্নাইয়ের। বল হাতে আসেন মোস্তাফিজ। প্রথম তিনটি বল ডট দেন। ম্যাচ চলে যায় মুম্বাইয়ের পক্ষে। কিন্তু চতুর্থ বলে ছক্কা মেরে বসেন যাদব! ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় চেন্নাইয়ের কাছে। শেষ বলে প্রয়োজন এক রান! সেখানে বাউন্ডারি হাঁকিয়ে জয় ছিনিয়ে নিলো চেন্নাই।

কাল ৩.৫ ওভার বল করে মোস্তাফিজ শিকার করেন একটি উইকেট।

ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক রোহিত বলেন, ‘এই মুহূর্তে খুব খারাপ লাগছে। ব্রাভোকে আমাদের কৃতিত্ব দিতে হবে। আমরা ইয়র্কার দিতে চেষ্টা করেছি কিন্তু আমাদের বোলাররা পারেনি। আমাদের আরো ভালো করতে হবে। ১৭ ওভার পর্যন্ত খেলা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। যাই হোক, ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখলাম। এছাড়া শিশির পড়ার পর থেকেই বোলারদের জন্য বল করা কঠিন ছিল।’

অপরদিকে চেন্নাই অধিনায়ক ধোনি বলেন, ‘চেন্নাই-মুম্বাই এমন ম্যাচ যা সবাই দেখতে চায়। আমরা দুই বছর পর আবারো ফিরলাম। ব্রাভো যেভাবে দায়িত্ব নিয়ে খেললও তা দেখতে সত্যিই ভালো ছিল। আমরা আরো ভালো ব্যাট করতে পারতাম। ম্যাচ থেকে আমাদের ইতিবাচকটাই নিতে হবে।’

মোস্তাফিজকে ম্লান করে জিতল চেন্নাই

এবারের আইপিএলে প্রথম দিনই মহানায়ক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল মোস্তাফিজুর রহমানের। কিন্তু পারলেন না। শেষ ওভারে তার বল থেকেই একটি ছক্কা আর একটি চার নিয়ে ম্যাচ ছিনিয়ে নিলো চেন্নাই সুপার কিংস। হেরে গেল মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স।

এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে টানটান লড়াইয়ের পর মুম্বই ইন্ডিয়ান্সকে এক উইকেটে হারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল চেন্নাই সুপার কিংস। জয়ের নায়ক ডোয়ন ব্র্যাভো (৬৮) ও কেদার যাদব (২৪ অপরাজিত)। শেষ ওভারে চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে ছক্কা ও চার মেরে দলকে জেতালেন কেদার। ফলে ঘরের মাঠে প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হল মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে।

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৬৫ রান করে মুম্বই। ঈশান কিষাণ ৪০, সূর্যকুমার যাদব ৪৩ ও ক্রুণাল পাণ্ড্য ৪১ রান করেন। হার্দিক পাণ্ড্য ২২ রানে অপরাজিত থাকেন। রোহিত করেন ১৫ রান। মুম্বাইয়ের ইনিংসের শুরুটা মোটেই ভালো হয়নি। শেষ দিকে ক্রুণাল ২২ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলায় মুম্বাই লড়াই করার মতো রান তুলতে পারে।

রান তাড়া করতে নেমে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল চেন্নাই। ১১৮ রানে ৮ উইকেট হারিয়ে বসে মহেন্দ্র সিংহ ধোনির দল। হার্দিক পাণ্ড্য ও ময়ঙ্ক মার্কণ্ডে তিনটি করে উইকেট নেন। এর আগে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন কেদার। ব্র্যাভো আউট হওয়ার পর ফের ক্রিজে আসেন এই ডানহাতি ব্যাটসম্যান। শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ৭ রান। বল করতে আসেন বাংলাদেশের বাঁ হাতি পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম তিনটি বলে রান করতে না পারলেও, চতুর্থ বলে ছক্কা মারেন কেদার। পরের বলেই বাউন্ডারি মেরে দলকে দুর্দান্ত জয় এনে দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews