1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 3:01 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

এবিডি’র ব্যাটে বিরাট স্বপ্নপূরণ

  • আপডেট টাইম : Saturday, April 14, 2018
  • 373

বাংলা ফটো নিউজ : বিরাট ব্যর্থতা ঢেকে দিলেন এবিডি! তার ব্যাটে ভর করেই একাদশ আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেল বিরাট অ্যান্ড কোং৷ শুক্রবার চিন্নাস্বামীতে কিংস ইলেভেনকে চার উইকেটে হারিয়ে খাতা খুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷

মুজিবের ‘বিরাট হত্যা’য় হাসি ফুটেছিল প্রীতির মুখে! ১৫৬ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ব্রেন্ডন ম্যাকালাম ডাগ-আউটে ফেরায় বাড়তি চাপ নিয়ে ব্যাট করতে নামেন বিরাট কোহলি৷শুরুটা ভালো করলেও ব্যক্তিগত ২১ রানে আফগান স্পিনারের গুগলিতে বোল্ড হয়ে ডাগ-আউটে ফেরেন রয়্যাল অধিনায়ক৷কিন্তু ৪০ বলে চার ছক্কা ও দু’টি চার-সহ ৫৭ রানের ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্সকে বৈতরণাী পার করেন এবিডি৷তাকে যোগ্য সঙ্গ দেন দক্ষিণ আফ্রিকা দলে তার সতীর্থ কুইন্টন ডি’কক৷৩৪ বলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডি’কক৷ শেষ দিকে ১৯ বলে ২২ রান করেন মনপ্রীত সিং৷

বিরাট ব্যর্থ হলেও জয় অধরা থাকল না রয়্যাল চ্যালেঞ্জার্সের৷ এবি ডি’ভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংসে কিংস ইলেভেনকে হারিয়ে ঘরের মাঠে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল বিরাটবাহিনী৷টস জিতে এদিন প্রথমে ফিল্ডিং নেওয়ার পরই বিরাট বলেছিলেন, ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু করতে চাই৷ইডেনে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে একাদশ আইপিএলে অভিযান শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স৷কিন্তু কিংসদের হারিয়ে জয়ের স্বাদ পেল বিরাট অ্যান্ড কোং৷

এদিন চিন্নাস্বামীর বাইশ গজে প্রথম ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছিল কিংস ওপেনিং জুটি লোকেশ রাহুল ও ময়াঙ্কা আগরওয়াল৷ প্রথম ওভারে ক্রিক ওয়াককে দু’টি ছক্কা মেরে খাতা খোলেন রাহুল৷ তিন ওভারেই স্কোর বোর্ডে ৩২ রান তুলে ফেলেছিল কিংস ইলেভেন৷কিন্ত তার পরই ছন্দপতন৷ চতুর্থ ওভারে কিংসদের সামনে বিভিষীকা হয়ে দেখা যেন রয়্যাল পেসার উমেশ যাদব৷ নিজের দ্বিতীয় ওভারে মাত্র ৪ রান খরচ করে তুলে নেন তিনটি উইকেট৷ ডাগ-আউটে ফেরেন ময়াঙ্ক আগরওয়াল, অ্যারোন ফিঞ্চ এবং যুবরাজ সিং৷

৩৬ রানে তিন উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন রাহুল ও করুণ নায়ার৷ কিন্তু ব্যক্তিগত ৪৭ রানে রাহুলকে ডাগ-আউটে ফেরান ওয়াশিংটন সুন্দর৷ তার পর নায়ার ও ক্যাপ্টেন রবিচন্দ্রন অশ্বিন কিংসদের দেড়শোর গণ্ডি টপকাতে সাহায্য করেন৷ ২৬ বলে ২৯ রান করেন নায়ার৷আর ২১ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অশ্বিন৷ তবে চার বল বাকি থাকতেই ১৫৫ রানে অল-আউট হয়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাব৷য়্যালের সেরা বোলার উমেশ যাদব৷ চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিনটি উইকেট তুলেন নেন তিনি৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews