1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 9:23 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

বিশ্বকাপ দলে সুযোগ মেলেনি, তাই বিদায় বলে দিলেন ভাগনার

  • আপডেট টাইম : Saturday, May 19, 2018
  • 371

বাংলা ফটো নিউজ : বিশ্বকাপের প্রস্তুতিতে ব্রাজিলের বিপক্ষে কদিন আগেই ম্যাচ খেলেছে জার্মানি। সে ম্যাচেও মাঠে ছিলেন সান্ড্রো ভাগনার। রাশিয়ায় গত বছর হয়ে যাওয়া কনফেডারেশন কাপ জয়ী জার্মান দলেও ছিলেন এই দীর্ঘদেহী ফরোয়ার্ড। কিন্তু বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে ডাকা ২৭ জনের দলেও জায়গা হলো না তাঁর! এমন হতাশা লুকাতে পারেননি ভাগনার। বিশ্বকাপে যেতে না পেরে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নিয়ে নিলেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড।

গত বছর কনফেডারেশন কাপের আগেই আন্তর্জাতিক অভিষেক। জার্মানির ৮ ম্যাচে ৫ গোল করেছেন। বুন্দেসলিগায় ২৬ ম্যাচে ১২ গোল করেছেন। তবু বিশ্বকাপে ডাক না পেয়ে হতাশ ভাগনার, ‘যদি বলি হতাশ নই, তবে মিথ্যা বলা হবে। বিশ্বকাপে যেতে পারলে ভালো লাগত। অন্তত আমার শিশুরা খুব খুশি হবে যে আমি এ গ্রীষ্মে ওদের সঙ্গে অনেক সময় কাটাব।’

এর পর বোমা ফাটিয়েছেন ভাগনার, ‘আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে, আমি যেমন-সব সময় সৎ, খোলামেলা ও সরাসরি কথা বলা—এটা কোচিং দলের সঙ্গে যায় না।’

জার্মান কোচ জোয়াকিম লো অবশ্য দল ঘোষণার পরই নিজের দায়বদ্ধতার কথা জানিয়েছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জাতীয় দলের কোচ হিসেবে আমার কাজই হলো স্বপ্ন ভাঙা ও কঠিন সিদ্ধান্ত নেওয়া। তবে কখনোই কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়, দলের ভালোর জন্য।’

ভাগনারকে না নেওয়ার পেছনে যে যুক্তিটা দিয়েছেন লো সেটা অবশ্য বিশ্বের সব কোচই দেবেন। ভাগনার দারুণ খেলোয়াড় হলেও দলের প্রয়োজন ছিল অন্য ধরনের খেলোয়াড়, ‘আমাদের সঙ্গে যখনই ছিল সান্দ্রো তার জাত চিনিয়েছে। সে সর্বোচ্চ নিবেদন দিয়ে খেলেছে। তার চরিত্র অসাধারণ। শেষ পর্যন্ত কিছু খুঁটিনাটি ব্যাপারই সিদ্ধান্ত নেওয়ায় প্রভাব ফেলেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews