1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 7:39 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আইপিএল বেটিং কেলেঙ্কারিতে খান পরিবার?

  • আপডেট টাইম : Friday, June 1, 2018
  • 381

বাংলা ফটো নিউজ : বলিউডে ছবি প্রযোজনা, পরিচালনা ও অভিনয়—তিনটি কাজই করেন আরবাজ খান। তবে তাঁকে একনামে চিনতে হলে অন্য পরিচয়টিই বেশি গুরুত্বপূর্ণ, সালমান খানের ভাই। প্রায় প্রতি দিনই খান পরিবার সংবাদ শিরোনাম হয়। তবে আজ আরবাজ খানের নাম এসেছে ভিন্নভাবে। আইপিএলে ম্যাচ পাতানো নিয়ে তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আরবাজকে ডেকে পাঠিয়েছে পুলিশ।

সনু জালান নামের এক বুকিকে জিজ্ঞাসাবাদে আরবাজের নাম উঠে এসেছে। এই অভিনেতাকে জবানবন্দি দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছে থানা-পুলিশের অপরাধবিরোধী ইউনিট। বুকিদের মাধ্যমে আইপিএলের ম্যাচ চলাকালে জুয়া খেলার অভিযোগ উঠেছে আরবাজের বিরুদ্ধে। ইউনিটের জ্যেষ্ঠ পরিদর্শক প্রদীপ শর্মা জানিয়েছেন, তাঁরা আরবাজকে ডেকে পাঠিয়েছেন ‘ম্যাচ পাতানোতে তাঁর ভূমিকা বুঝতে এবং সেটা বোঝা যাবে জবানবন্দি নেওয়ার পরই।’

টাইমস নাওয়ের দাবি অনুযায়ী, আইপিএলে বাজি ধরে ২ কোটি ৮০ লাখ রুপি খুঁইয়েছেন আরবাজ এবং এ নিয়ে জালান তাঁকে হুমকিও দিয়েছিল। আরবাজ ও সালমানের বাবা সালিম খান এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews