1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 11:14 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

মার্সেলোকে আজ পাচ্ছে না ব্রাজিল

  • আপডেট টাইম : Monday, July 2, 2018
  • 371

বাংলা ফটো নিউজ : সার্বিয়ার বিপক্ষে ১০ মিনিটের বেশি খেলতে পারেননি পিঠের চোটের কারণে। আজ মেক্সিকোর বিপক্ষেও ব্রাজিল পাচ্ছে না মার্সেলোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে।পিঠের ব্যথায় এরপর মাঠ ছাড়তে হয়ে ব্রাজিলের লেফটব্যাককে। হোটেলের তোশকই নাকি ছিল এই ব্যথার কারণ। মার্সেলো নিজে অবশ্য টুইটারে জানিয়েছিলেন, কোনো সমস্যা নেই। সব ঠিকঠাক। তবে মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ম্যাচটি মিসই করতে যাচ্ছেন। তবে দলের প্রয়োজনে ম্যাচের কোনো একটা সময়ে তাঁকে নামানো হতেও পারে বলে জানিয়েছেন তিনি।

কাল ব্রাজিলের অনুশীলনে যোগ দিয়েছিলেন মার্সেলো। কিন্তু তাঁর যে শারীরিক অবস্থা, তাতে এ ধরনের ম্যাচে খেলার পুরো সুস্থতা তাঁর নেই। ৪০-৪৫ মিনিট খেলার উপযোগী কাউকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলানোটা ঝুঁকি হয়ে যায় বলেই আপাতত এই সিদ্ধান্ত।

তিতে অবশ্য দলের প্রতি মার্সেলোর দায়িত্ববোধের প্রশংসাই করেছেন, ‘সে অনুশীলনে এসেছিল। দলের সঙ্গে অনুশীলনও করেছে। তার কাছে জানতে চেয়েছিলাম, দলের বিবেচনা করব কি না, সে ইতিবাচক সাড়াই দিয়েছে। কিন্তু আমাদের মনে হচ্ছে, সে তার শারীরিক অবস্থা নিয়ে কিছু লুকাতে চাচ্ছে। লুকাতে চাওয়াটাই স্বাভাবিক, দলের প্রতি তার আবেদন অন্য রকম। সে এই ম্যাচ খেলতেই চাইবে। তবে আমি এমন ম্যাচে কোনো ঝুঁকি নিতে চাই না।’

ব্রাজিলের অন্যতম কোচিং স্টাফ ফাবিও মাহসেরজিয়ান জানিয়েছেন, ‘মার্সেলোকে ব্যবহার করার ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। সে অনুশীলন করেছে। কিছু নির্দিষ্ট ড্রিল সে ভালোমতো করছে। কিন্তু ১২০ মিনিট খেলার উপযোগিতা তার নেই। চোটের কারণে কিছুটা রিঅ্যাকশন স্পিড সে হারিয়ে ফেলেছে।’

মার্সেলোর বদলে আজ ব্রাজিলের শুরুর একাদশে থাকবেন ফিলিপে লুইস। সার্বিয়ার বিপক্ষেও মার্সেলোর বদলে নেমে দুর্দান্ত খেলেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews