1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 8:11 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

কূটনৈতিকভাবে রাশিয়া বিশ্বকাপ বয়কট আইসল্যান্ডের

  • আপডেট টাইম : Tuesday, March 27, 2018
  • 428

বাংলা ফটো নিউজ : রাশিয়ার সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বে জড়ানো যুক্তরাজ্যের পক্ষে দাঁড়িয়েছে আঞ্চলিক মিত্র আইসল্যান্ড। লন্ডনের পক্ষ নিয়ে দেশে দেশে রুশ কূটনীতিক বহিষ্কার চলতে থাকার মধ্যে রেইকিয়াভিক জানিয়েছে, তারা ক’মাস পরেই রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ কূটনৈতিকভাবে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও নিজেদের ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করেছে আইসল্যান্ড।

রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গুটিয়ে আনার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে আইসল্যান্ড বলেছে, আপাতত মস্কোর সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক যোগাযোগ স্থগিত করা হচ্ছে। একইসঙ্গে কূটনেতিকভাবে আসন্ন রাশিয়া বিশ্বকাপ বয়কট করছে আইসল্যান্ড। দেশের কোনো রাজনৈতিক নেতৃত্ব এই বিশ্বকাপে অংশ নেবে না। সোমবার (২৬ মার্চ) রেইকিয়াভিকে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে এসব পদক্ষেপের কথা জানিয়েও দেওয়া হয়েছে।

আইসল্যান্ড সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, (যুক্তরাজ্যের) সলসবারিতে (পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার স্ক্রিপালের ওপর) হামলার প্রেক্ষিতে আইসল্যান্ডের সব ঘনিষ্ঠ মিত্র ও অংশীদার রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে, যেখানে নর্ডিক অঞ্চলের রাষ্ট্রগুলোসহ রয়েছে ইইউ এবং ন্যাটোর অনেক সদস্য দেশ।

একবিংশ ফিফা বিশ্বকাপ আগামী ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে রাশিয়ায়। এই মেগা আসরের স্বাগতিক হওয়ার সুযোগ রাশিয়া লাভ করে ২০১০ সালের ডিসেম্বরে। উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ রাষ্ট্র আইসল্যান্ড উয়েফা অঞ্চলের ‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে উঠে এসেছে। এবারই প্রথম ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলার সুযোগ পেয়েছে তারা।

গত ৪ মার্চ সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে যুক্তরাজ্যের সলসবারির একটি পার্ক থেকে গুরুতর আহতাবস্থা উদ্ধার করা হয়। যুক্তরাজ্যের সন্দেহ, পক্ষত্যাগী স্ক্রিপাল ও তার মেয়েকে বিষক্রিয়ায় হত্যার অপচেষ্টার পেছনে রাশিয়া জড়িত। তারই জেরে প্রথমে ১৪ মার্চ ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। জবাবে ১৭ মার্চ সমানসংখ্যক ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার করে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এই উত্তেজনার মধ্যে সবশেষ সোমবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশ থেকে রাশিয়ার ৬০ কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেন। পাশাপাশি সিয়াটলে অবস্থিত রাশিয়ান দূতাবাসও বন্ধের নির্দেশ দেন তিনি। ট্রাম্পের এই ঘোষণার সঙ্গে সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৬টি রাষ্ট্র, ইউরোপের অন্য কয়েকটি দেশ এবং কানাডাও রুশ কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।
যদিও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের এ ধরনের সিদ্ধান্তকে ‘কাণ্ডজ্ঞানহীন এবং আন্তর্জাতিক বিধিবহির্ভূত’ বলে অভিহিত করছে রাশিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews