1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 6:39 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

দুই গোল খেয়ে দুই গোল ফেরত বাংলাদেশের

  • আপডেট টাইম : Tuesday, March 27, 2018
  • 444

বাংলা ফটো নিউজ : প্রায় ১৭ মাস পর আন্তর্জাতিক ফুটবলে মাঠে নেমে খুব খারাপ করেনি অ্যান্ড্রু ওর্ডের বাংলাদেশ। লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ ড্র করেছে ২-২ গোলে। খেলার একটি বড় অংশ ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ সময়ের কারিশমায় ম্যাচটি ২-২ গোলে শেষ করেছে বাংলাদেশ। দুটি বাজে গোল হজম আফসোসটা বরং বাড়াচ্ছেই। প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারলে আন্তর্জাতিক ফুটবলে ফেরার এই ম্যাচটি আরও স্মরণীয় হয়ে থাকতে পারত। বাংলাদেশের পক্ষে দুটি গোলই জাফর ইকবালের।

বিরতির আগেই দুই গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। লাওসের প্রথম গোলটির জন্য দায়ী ডিফেন্ডার মামুন মিয়া। ‘শিশুতোষ’ গোল খাওয়ার যে বদনাম বাংলাদেশ ফুটবল দলের আছে, সেটি থেকে আজও বেরিয়ে আসতে পারেনি দল। দ্বিতীয় গোলটিও মাসুক মিয়া জনির উপহার দেওয়া পেনাল্টির মাধ্যমে।

২-০ গোলে পিছিয়ে পড়া মানে ম্যাচ প্রায় শেষ। কিন্তু বাংলাদেশ ম্যাচে ফিরেছে দারুণভাবেই। লাওসকে পাল্টা আক্রমণে দিশেহারা করে শেষ পর্যন্ত সফল বাংলাদেশের ফরোয়ার্ড লাইন। খেলার একেবারে শেষভাগে এসে দুটি গোল ফিরিয়ে দেন অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে দুর্দান্ত খেলা জাফর ইকবাল।

শেষ কবে কোনো আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ এভাবে ফিরেছে—এটা ফুটবলপ্রেমীরা হয়তো ভুলেই গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews