1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:24 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাকিব

  • আপডেট টাইম : Friday, October 12, 2018
  • 385

বাংলা ফটো নিউজ : মারাত্মক ইনজুরি থেকে উন্নতির পথেই আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার মেলবোর্নের যে হাসপাতালটিতে তিনি ভর্তি ছিলেন, আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরে তাকে রিলিজ দেওয়া হয়েছে। তবে তার দেশে ফেরা এখনও অনিশ্চিত। আপাতত মেলবোর্নে এক বন্ধুর বাসায় থাকছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাম হাতের কনিষ্ঠা আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট থেকে পুরোপুরি না সেরেই কয়েকটি সিরিজ খেলে ফেলেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে পুরোপুরি চোটমুক্তির জন্য অপারেশন করাতে চেয়েছিলেন। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ইচ্ছা এবং ফিজিও থিহান চন্দ্রমোহনের সবুজ সংকেত পেয়ে সাকিব খেলতে যান এশিয়া কাপে। এই খেলতে যাওয়াই কাল হয়ে দাঁড়ায় তার জন্য।

ইনজুরিগ্রস্ত আঙুলে বাজে ধরণের ইনফেকশন নিয়ে এশিয়া কাপের মাঝপথেই দুবাই থেকে দেশে ফিরে আসেন সাকিব। ইচ্ছা ছিল পরেরদিন যুক্তরাষ্ট্রে যাওয়ার। কিন্তু সেদিন সকালে আঙুলের অবস্থা ভয়াবহ রূপ নেয়। ফুলে ঢোল হয়ে যাওয়ার পাশাপাশি ছিল প্রচণ্ড ব্যথা। রাজধানীর একটি হাসপাতালে এলে ডাক্তাররা দেখে আঁতকে উঠেন। তারা বলেন, আরেকটু দেরি হলে হাতটাই হয়তো হারাতে হতো সাকিবকে! প্রচুর পুঁজ বের করা হয় সাকিবের হাত থেকে।

আঙুলের জরুরি অবস্থা খানিকটা সামাল দেওয়ার পর শুক্রবার ০৫ অক্টোবর সাকিব মেলবোর্নে যান সংক্রমণের চিকিৎসা করাতে। এরপর থেকে সেখানকার এক হাসপাতাল ভর্তি ছিলেন। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সব ভালো পাওয়া গেলেও মেলবোর্নের চিকিৎসকেরা জানিয়েছেন, বাঁ হাতের কনিষ্ঠা আঙুলের অস্ত্রোপচার আগামী অন্তত ছয় মাসের মধ্যে করা যাবে না। তবে সংক্রমণ সেরে গেলে শুরু করতে পারবেন খেলা। তাতে নতুন করে ব্যথা অনুভব করলে অবশ্য খেলা বন্ধ করে অস্ত্রোপচারের প্রস্তুতি নিতে হবে সাকিবকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews