1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:04 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আফগানদের বিপক্ষে ওয়ানেডে সিরিজ খেলবে বাংলাদেশ

  • আপডেট টাইম : Wednesday, March 21, 2018
  • 386

বাংলা ফটো নিউজ : চলতি বছরের মে-জুনে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপিতে কোনো ম্যাচ নেই বাংলাদেশের। ফলে টাইগারদের এই ফাঁকা সূচিকে কাজে লাগাতে চায় আফগানিস্তান। এর আগে এ নিয়ে গুঞ্জন হলেও, এবার জানা গেল আসছে জুনেই ওডিআই সিরিজ খেলবে দু’দল।

তবে সীমিত ওভারের এই সিরিজটি বাংলাদেশের মাটিতে নয়, অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের দেরাদুনে। যেখানে জুনের প্রথম সপ্তাহেই তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকে পাওয়া প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র। তিনি বাংলানিউজকে জানান, সিরিজ খেলতে বিসিবি রাজি হয়েছে। তবে এখনও সূচি নিশ্চিত হয়নি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরই ১৪ জুন নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট খেলতে মাঠে নামবে আফগানরা। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলবে নবী-রশিদরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews