1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:26 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

মুশফিক কেন নিচে ব্যাটিং করেন?

  • আপডেট টাইম : Wednesday, November 7, 2018
  • 436

বাংলা ফটো নিউজ : জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যান নিঃসন্দেহে মুশফিকুর রহিম। কিন্তু দলের সেরা ব্যাটসম্যান নেমেছেন ছয়ে। যদিও এটি নতুন কিছু নয়। মুশফিক ৬৩ টেস্টের ৩৩টিতেই নেমেছেন ৬ নম্বর ব্যাটিং পজিশনে। এই পজিশনে তিনি বেশি সফল। সাকিব-তামিমের অনুপস্থিতিতে মুশফিকের ব্যাটিং পজিশন কি বদলানো যেত না?

সিলেটে মুশফিকুর রহিমের এত জনপ্রিয়তা! সিলেট টেস্টে যে দুজন দর্শক মাঠে ঢুকে পড়েছেন, দুজনের লক্ষ্য ছিল মুশফিককে ছুঁয়ে দেখা। কাল যখন তিনি ব্যাটিং করতে মাঠে নামলেন, দর্শকেরা এমন হর্ষধ্বনি দিল, কে বলবে ১০২ রান তুলতে বাংলাদেশের ৪ উইকেট নেই!

যে একাদশ নিয়ে সিলেটে খেলতে নেমেছে বাংলাদেশ; অভিজ্ঞতা, পরিসংখ্যান, রেকর্ডে নিঃসন্দেহে দলের সবচেয়ে সেরা ব্যাটসম্যান মুশফিকই। সেরা ব্যাটসম্যান বলেই তো তাঁকে নিয়ে মানুষের বিপুল আগ্রহ। কিন্তু দলের সেরা ব্যাটসম্যানকে কেন ছয়ে নামতে হবে? সেরা ব্যাটসম্যানকে দলের ভার নিতে আগে নামতে হয়। ডন ব্র্যাডম্যান নেমেছেন। ভিভ রিচার্ডস নেমেছেন। শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, কুমার সাঙ্গাকারা এমনকি এই সময়ের বিরাট কোহলিও ওপরের দিকে ব্যাটিং করেন।
টেস্টের মেজাজ বুঝে দলকে টানার দক্ষতা কিংবা মানসিক ক্ষমতা সবচেয়ে বেশি মুশফিকের। এটা ঠিক, আগের ৬২ টেস্টে তিনি সবচেয়ে সফল ছয়েই। টেস্টের পাঁচ সেঞ্চুরির চারটিই এসেছে এই পজিশনে। সর্বোচ্চ ৭ ফিফটি এই পজিশনে। চার, পাঁচ, ছয়, সাত ও আট—এখনো পর্যন্ত এই চার পজিশনে খেলা মুশফিকের সবচেয়ে ভালো গড় ছয়ে ব্যাটিং করে (৩৭.১৮)। দলে যখন তামিম ইকবাল নেই, সাকিব আল হাসান নেই। ব্যাটিং অর্ডারে আজ মুশফিককেই নিতে হতো অগ্রণী ভূমিকা।

কিন্তু এই অগ্রণী ভূমিকা কি ছয়ে নেমে পালন করা যায়? দলের সেরা ব্যাটসম্যান আরও আগে নামলে লোয়ার মিডল অর্ডার দ্রুত উন্মুক্ত হয় না। দলও দ্রুত চাপে পড়ে না। মুশফিক পারতেন না একটু আগেভাগে নামতে? ছয়ে নেমে অনেক সাফল্য পেয়েছেন। ছয়ে নেমে মুশফিক ভুল কিছু করেননি বলেই মনে করেন মাহমুদউল্লাহ, ‘হ্যাঁ, আরেকটু ওপরে ব্যাটিং করতে পারত। করতে পারত না, এমন নয়। আমার মনে হয় ছয় নম্বরে ও বেশি স্বচ্ছন্দ। পাঁচ-ছয়ে ওর বড় ইনিংস আছে। পরের ম্যাচে হয়তো ব্যাটিং অর্ডারে বদল আসতেও পারে।’

ব্যাটিং অর্ডারে বদল আসার কথা বললেন, মুশফিকের ব্যাটিং পজিশনে কি বদল আসবে? মাহমুদউল্লাহ পুরোনো কথার পুনরাবৃত্তি করলেন, ‘এটা নিয়ে টিম ম্যানেজমেন্ট ও মুশফিকের সঙ্গে কথা বলতে হবে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, কে কোথায় ব্যাট করবে। কাকে কখন কোন জায়গায় খেলাবে। মুশফিককে ছয়ে খেলানোর কারণ ব্যাটিংয়ের গভীরতা যেন বেশি থাকে। আর মুশফিকের পাঁচ-ছয় নম্বরে বড় ইনিংস আছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews