1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 3:31 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আজ গণভবনে সাফজয়ী কিশোরদের নিমন্ত্রণ

  • আপডেট টাইম : Thursday, November 8, 2018
  • 401

বাংলা ফটো নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলার প্রতি ভালোবাসার কথা সবারই জানা। সময় পেলেই চলে যান মাঠে। যেকোনো খেলায় দেশের জন্য সাফল্য নিয়ে আসা দল বা খেলোয়াড়দের জন্য গণভবনে নিমন্ত্রণ থাকেই। মেয়েদের ফুটবল দল অনেকবারই তাঁর সান্নিধ্য পেয়েছে। এবার তিনি ডেকেছেন নেপালে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ জয়ী কিশোর দলকে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর নিমন্ত্রণে গণভবন যাবে অনূর্ধ্ব-১৫ দল। বিষয়টি
গতকাল বুধবার জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী।’

১ নভেম্বর সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোল হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। মালদ্বীপ ও নেপালকে হারিয়ে গ্রুপপর্ব পেরিয়েছিল মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews