1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 12:59 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

নিউইয়র্কে উড়াল দিলেন শাহরুখ

  • আপডেট টাইম : Friday, May 17, 2019
  • 388

বাংলা ফটো নিউজ : শাহরুখ খানকে বলা হয় বলিউডের বাদশাহ। কিন্তু বলিউডের বাদশাহ না বলে এখন বোধ হয় তাঁকে বলিউডের ‘সাবেক’ বাদশাহ নামে ডাকার সময় এসে গেছে। পরপর তিনটি ছবি ফ্লপ গেল। ‘রইস’, ‘যব হ্যারি মেট সেজাল’-এর পর সর্বশেষ ‘জিরো’ নিয়ে আশায় বুক বেঁধেছিলেন তিনি। কিন্তু আনুশকা শর্মা বা ক্যাটরিনা কাইফের মতো বড় বড় তারকাকে সঙ্গে নিয়েও পার হতে পারেননি বৈতরণি। প্রাপ্তির খাতায় ‘জিরো’ এই বাদশাহকে দিয়েছে বড় একটা রসগোল্লা।

অনেক ভেবেই এই ছবির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু এখন মনে হচ্ছে ভাবনায় গলদ ছিল তাঁর। তাই নতুন করে ভাবতে বসেছেন। ভেবে কী পেলেন, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আপাতত নিউইয়র্কের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। সেখানে ‘ডেভিড লেটারম্যান শো’তে দেখা যাবে তাঁকে। ডেভিড লেটারম্যান প্রখ্যাত মার্কিন টিভি সঞ্চালক, কমেডিয়ান, লেখক এবং প্রযোজক। দীর্ঘ ৩৩ বছর ধরে লেট নাইট টেলিভিশন প্রোগ্রাম করছেন। কিন্তু শাহরুখ খান যে শোতে যোগ দেবেন, তা জানা যায় নেটফ্লিক্স থেকে। তাই প্রথমবারের মতো নেটফ্লিক্সে দেখা যাবে শাহরুখ খানকে।

মুম্বাই থেকে নিউইয়র্কের পথে উড়াল দিয়ে সেই ঘটনা শাহরুখ খান ভক্ত ও অনুসারীদের জানাতে হাতে তুলে নিয়েছেন টুইটার। লিখেছেন, ‘অন্য শহরের উদ্দেশে উড়াল দিলাম। এমন একটা শহর, যা কখনো ঘুমায় না। আমার মতো কাউকে আমন্ত্রণ জানানো কিন্তু দারুণ ব্যাপার। ডাকছে নিউইয়র্ক।’

ডেভিড লেটারম্যানের এই শোতে এর আগে কোনো ভারতীয় অতিথিকে দেখা যায়নি। ভক্তরা তাই দারুণ উত্তেজিত। এখন পর্যন্ত শাররুখের এই টুইটে মন্তব্য করেছেন ৫ হাজার ৭২৭ জন। তাঁরা এই দুই তারকার অ্যাপিসোড থেকে বস্তাভর্তি বিনোদন আশা করছেন। নিশ্চয়ই তাঁদের নিরাশ করবেন না এই দুজন তারকা।

এই শোর প্রথম সিজনে বারাক ওবামা, জর্জ ক্লুনি, মালালা ইউসুফজাই এবং জেরি শেনফেল্ডের মতো আন্তর্জাতিক তারকাকে দেখা গেছে। এবার শাহরুখ খান নিজের নাম তুলতে যাচ্ছেন সেই তালিকায়।

শুধু শোতে নয়, স্রোতের সঙ্গে তাল মিলিয়ে নেটফ্লিক্সের ওয়েব সিরিজেও দেখা যাবে এই তারকাকে। শাহরুখ খান আর ইমরান হাশমি অভিনীত ‘বার্ড অব ব্লাড’ নামের এই ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছে গত বছর অক্টোবরে, জম্মু ও কাশ্মীরে। বিলাল সিদ্দিকির সর্বাধিক বিক্রীত উপন্যাস ‘বার্ড অব ব্লাড’ অবলম্বনে আট পর্বের এই সিরিজ তৈরি করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews