1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 12:11 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

‘বিশ্বকাপ শেষ, তাই ব্যর্থতা নিয়ে খুব বেশি চিন্তিত নই’

  • আপডেট টাইম : Friday, July 19, 2019
  • 494

বাংলা ফটো নিউজ : বিশ্বকাপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বাজেভাবে হারের মাধ্যমে পূর্ণ হয় বাংলাদেশের ব্যর্থতার ষোলোকলা। সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ইংল্যান্ড গেলেও ফিরতে হয় দশ দলের মধ্যে আট নম্বর হয়ে। এমন ফল নিয়ে আলোচনা-সমালোচনা এখনও চলছে। এই ব্যর্থতা মেনে নিচ্ছেন টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তবে তা নিয়ে পড়ে না থেকে সামনের দিকে এগিয়ে যেতে বেশি মনোযোগী তিনি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে মোসাদ্দেক জানান, ‘বিশ্বকাপ চলাকালীন সময়ে আমরা বিশ্বকাপ নিয়ে খুব বেশি ফোকাস করেছিলাম। এখন যেহেতু বিশ্বকাপ শেষ, আমি মনে করি না যে, এটা (ব্যর্থতা) নিয়ে আমরা খুব বেশি চিন্তিত। যা শেষ হয়ে গেছে, তা হাজার কথা বললেও ফিরে আসবে না। আমি মনে করি, সামনে আমাদের যে সিরিজগুলো আছে সেগুলোর প্রতি ফোকাস করাই ভালো হবে।’

বিশ্বকাপটা কেমন গেছে বাংলাদেশের, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার দিক থেকে বলব যে, গড়পড়তা একটা বিশ্বকাপ আমরা পার করেছি।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে আগামী ২০ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ দল। তাকে সামনে রেখে মিরপুরে চলছে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প। আগামী ২৬ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ২৮ ও ৩১ জুলাই বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। অর্থাৎ বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই নতুন অভিযানে নেমে পড়তে হচ্ছে টাইগারদের। তাই ব্যর্থতা নিয়ে ভাবনা-চিন্তা করে হতাশাগ্রস্ত হতে চান না মোসাদ্দেক।

তিনি যোগ করেন, ‘যদি চিন্তা করতে যাই তাহলে অনেক বেশি কিছু হয়তো চলে আসবে। আবার চিন্তা না করলে কিছুই না। কারণ জীবনে একটি বিশ্বকাপই সবকিছু না। এমন না যে, বিশ্বকাপ শেষ মানে সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের দিনশেষে ক্রিকেটই খেলতে হবে। তাই আমি মনে করি না যে, বিশ্বকাপ নিয়ে আমাদের চিন্তা করার খুব বেশি সময় আছ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews