1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 11:15 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

নতুন রেকর্ড গড়লেন সাকিব

  • আপডেট টাইম : Friday, January 22, 2021
  • 504

বাংলা ফটো নিউজ, স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নতুন রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেটে শিকার করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবিয়ানদের বিপক্ষে কোনো বাংলাদেশির সেরা বোলিং ফিগার এটি। এর আগেও তাপস বৈশ্যর সঙ্গে যৌথভাবে এই রেকর্ডটির মালিক ছিলেন সাকিব।

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এর আগে দুজনেই ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন। তবে বুধবার ম্যাচে সাকিব ভেঙে দিলেন আগের রেকর্ডকে।

৭ দশমিক ২ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। সাকিবকে যোগ্য সঙ্গ দিয়েছেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ। দুজনের বোলিং তোপে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

১২৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ইনিংসের শুভ সূচনা করেছেন লিটন দাস ও অধিনায়ক তামিম ইকবাল। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৭ ওভারে বিনা উইকেটে ৩৭ রান। তামিম ২০ ও লিটন ১০ রানে ব্যাট করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews